Nazihar News Network
News from Nazihar It Solution

ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়ার জয়

আন্তর্জাতিক অঙ্গনে আরও এক অর্জন টিএম ফিল্মস প্রযোজিত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘নকশীকাঁথার জমিন’। ১৪তম ব্যাঙ্গালুরুআন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান কমপিটিশানে তৃতীয় স্থান অধিকার করেছে ছবিটি। এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী জয়া আহসান। ছবিটিতে নিজেও অভিনয় করেছেন তিনি।

শুক্রবার (৩১ মার্চ) সোশ্যাল মিডিয়ায় এ তথ্য জানান জয়া। প্রকাশ করেন নিজের উচ্ছ্বাসের কথাও।

জয়া লেখেন, চমৎকার একটা আনন্দের সংবাদ দিচ্ছি আপনাদের! এ আনন্দ যেমন আমাদের সবার, তেমনি আমাদের দেশেরও!

১৪তম ব্যাঙ্গালুরু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভেলের এশিয়ান কমপিটিশানে, বিখ্যাত সব সিনেমার সাথে প্রতিযোগিতায় ছিল জীবন ঘনিষ্ঠ নির্মাতা আকরাম খানের নির্দেশনায় নির্মিত অনুদানের সিনেমা ‘নকশীকাঁথার জমিন’! ইন্টারন্যাশনাল এসব সিনেমার সাথে প্রতিযোগিতা করে নকশীকাঁথার জমিন সিনেমাটি তৃতীয় স্থান অধিকার করেছে। এর আগে সিনেমাটি ইউনেস্কো গান্ধি এওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল!

নকশীকাঁথার জমিন জনপ্রিয় সাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিত। মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন দুজন বিধবা নারী। সেখানে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও সেঁওতি। দুই ভাইয়ের চরিত্রে ভূমিকায় ছিলেন ইরেশ যাকের ও রওনক হাসান।

এছাড়া শাহনাজ খুশি এবং বৃন্দাবন দাশের দুই ছেলে দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি গুরুত্বপূর্ণ দুই চরিত্রে আছেন। চলচ্চিত্রটির সহযোগী প্রযোজক হিসেবে আছেন ফারজানা মুন্নী ও প্রযোজনা সংস্থা টিএম ফিল্মস।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.